মবের ফাঁদে রাজা
মোঃ মনিরুজ্জামান
মব বানিয়ে রাজা মশাই হতেন দিগ্বিজয়ী,
আজকে কেন নিজের গড়ে তোলা মবকেই পান ভয়ই?
সিংহাসনে বসে যাকে দিয়েছিলেন উসকানি,
সেই মব-ই আজ রাজার চোখে আনছে চোখের পানি।
শীবির রাজা জাঁকিয়ে বসে ছিলেন যে তখতে,
বিপদ দেখে পাল্টে গেছেন তিনি মুহূর্তেই শক্তে।
যাদের নিয়ে খেলতেন খেলা, তারাই এখন যম,
নিজের পাতা মবের ফাঁদে রাজা এখন নিঃস্ব, কম।
হুজুগ নিয়ে ব্যবসা করা বড়ই কঠিন দায়,
স্রোতের তোড়ে মবের রাজা কুল খুঁজে না পায়।

আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন