শিরোনাম: সত্যের পথে মোরা
কবি মো রিয়াজ মিয়া
সত্যের পথে মোরা চলি নির্ভীক,
মিথ্যার ছায়া করি মোরা বিলীন।
ন্যায়ের পথে জ্বলে আমাদের প্রাণ,
সততার আলোয় ভরে ওঠে গান।
অন্যায় দেখলে মোরা করি না ভয়,
সত্যের শক্তিই আমাদের জয়।
মানবতার ডাকে মোরা এগিয়ে যাই,
ভালোবাসার পথে হাসি ছড়াই।
লোভ-লালসা মোরা করি দূরে ত্যাগ,
সততার পথে গড়ি জীবনের ভাগ।
অন্ধকার যতই আসুক চারপাশে,
সত্যের আলো জ্বলে হৃদয়ের পাশে।
ন্যায়ের পতাকা মোরা রাখি হাতে,
সত্যের পথেই চলি দিন ও রাতে।
ভয়হীন মন মোদের শক্তির গান,
সত্যের পথেই মোদের সম্মান।
চলবো মোরা সত্যের পথে সদা,
সততার আলো থাকুক চিরকাল সাদা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন