আলোকবর্তিকা
হাফিজুল ইসলাম লস্কর
অক্ষর স্রোতে বই বয়ে আনে
প্রজ্ঞার শুদ্ধ ধারা,
অজ্ঞতা সব বিলীন করে
অন্ধকার হয় সারা।
মনের জমিনে ফোটে সৃজনে
ভাবনার পালে হাওয়া,
বইয়ের পাতায় লুকিয়ে আছে
শ্রেষ্ঠ জীবন পাওয়া।
মস্তিষ্ক হয় অতি উর্বর
চিন্তায় বাড়ে জোর,
পাঠের অভ্যাসে সংশয় টুটে
আসে চেতনার ভোর।
আত্মিক সুখের স্নিগ্ধ পরশে
ঘুচে যায় সব ক্লান্তি,
বই খুলে দেয় অজানার দ্বার
আনে অনাবিল শান্তি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন