কবিতার কথোপকথন
ডা. তানভীর হাসান তানিম
তুমি আর আমি- দূরত্ব থেকেও কাছে—
প্রতিটি চরনে আমার অস্তিত্ব, তোমাতেই আছে।
নিঃশব্দ সেই সুর, আবেগ রঙধনুর রঙ ছড়ায়—
জুড়ে দেয় দু’টি প্রাণ, অদেখা অজানায়।
শব্দের অতল গভীরে, ছুঁয়ে থাকা যত আমিত্ব—
তুমি পড়লেই যেন হয়ে ওঠে- অদ্ভুত প্রানবন্ত।
দূরের এই বন্ধন, অদৃশ্য এক মায়ায় গাঁথা—
কবিতার মাঝেই, আমাদের নীরব কথা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন