স্বামীর মর্যাদা
হাফিজুল ইসলাম লস্কর
প্রভুর পরে শ্রেষ্ঠ যে জন
সম্মানে অতি উচ্চ,
স্বামীর সেবা বিনে নারী
সকলি যে তুচ্ছ।
রাসূল বলেন, আজ্ঞা যদি
আসত খোদার পক্ষ,
সিজদা দিতে বলতাম তবে
স্বামীকেই করে লক্ষ্য।
স্বামীকে যদি কষ্ট দিয়ে
ব্যথায় কাতর প্রাণ,
হুররা বলে, "থেমো ওগো!
করো না অপমান।"
অল্প দিনের মেহমান সে
তোমার পথের সাথী,
আঘাত দিয়ে নিভিও না
সুখের প্রদীপ-বাতি।
নফল রোজা কিংবা ঘরে
অনাহূতের আনা,
স্বামীর হুকুম ছাড়া সব
কঠিনভাবে মানা।
শোকের ছায়ায় তিন দিনই তো
সর্বোচ্চ সীমা রয়,
কেবল পতির তরেই ইদ্দত
দীর্ঘ সময় হয়।
অকৃতজ্ঞ স্ত্রীর দিকে
আল্লাহ তাকাবেন না,
কিয়ামতে তাঁর করুণা
সে কভুও পাবে না।
বলেন নবী স্বামীর সেবা
জান্নাতেরই কাঠি,
স্বামীর তুষ্টি পেলেই হবে
পরকালটা খাঁটি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন