নাম: নতুন দিনের আলো
সানজিদা আফরোজ সুমা
এলোরে পহেলা বৈশাখ নতুন রঙের ডালি নিয়ে,
সবার পুরোনো কষ্ট দূর করে দিয়ে,
অতীতের কথাগুলো সকলে যাও ভূলে।
নতুন করে জীবন সাজাও সকলে,
ভালোবাসা ছড়িয়ে দাও পৃথিবীতে।
বাঁচতে চাই সবাই মিলে একসাথে
আর স্বপ্নগুলো বাঁচুক মনের ভিতরে।
পান্তা-ইলিশের ঘ্রাণ ছড়িয়ে পরে সকলের ঘরে,
নতুন খাওয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে পরে।
লাল-সাদা পোশাকে সবাই সাজে
ছোট-বড় সকলেই বৈশাখী মেলায় ছোটে।
বৈশাখী অনুষ্ঠানে ঢাক-ঢোল আর গান বাজে
এই সব নিয়েই নতুন বছর এলো রে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন