বিমূর্ত গন্তব্য
আব্দুল কাদের (বগুড়া)
তকদির বলে শিক্ষক হয়ে আজিকে কলম ধরি,
কাগজের বুকে শব্দের সাজে জ্ঞানের জগৎ গড়ি।
অফিসার হওয়ার স্বপ্নটি আজ ধূসর মেঘের গায়,
দেশসেবার সেই ব্যাকুলতাটুকু হারারো অজানায়,
বন্ধুর এই দুর্গম পথে কেউ বাড়ায়নি হাত,
লড়েছি একাকী বিরামহীন কেটেছে কালরাত।
চড়িনি কখনো মরীচিকা -সুখে সোনার বরণ রথে,
নিজের সাথেই লড়েছি নিয়ত কন্টাকাকীর্ণ পথে।
পার্থিব এই পদের নেশায পাইনি তো কোনো কূল,
মরীচিকা পানে ছুটে চলা ছিল আমারই বড় ভুল।
অপ্রাপ্তির এই দীর্ঘ বিলাপ যাক না এবার থেমে,
সহধর্মিণী পাশে আছে মোর বিশ্বাসে আর প্রেমে।
হয়তো লেখক হওয়াই ছিল ললাটের লিখন,
অক্ষরে আজ খুঁজে পাই আমি প্রাণের স্পন্দন।
যশ আর খ্যাতির মিছিলে যদি জোটে সামান্য ঠাঁই,
সুন্থ শরীর ও প্রশান্তিটুকু বিধাতার কাছে চাই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন