জঙ্গি বলিস কারে
উম্মি হুরায়েরা বিলু
দাঁড়ি, টুপি দেখলেই ওরা
বলে ওঠে জঙ্গি,
ওরাই হলো দেশে থাকা
ভিনদেশীদের সঙ্গী।
নবীর সুন্নত দেখলে ওদের
জ্বলে ওঠে গা,
দিন দুপুরে চাটতে থাকে
পশ্চিমাদের পা।
নিজের শেকড় ভুলে গিয়ে
কিসের এত গর্ব?
অন্যের চোখে ভালো হতে
বিকায় নিজের স্বর্গ।
জঙ্গি বলে ডাকিস যারে
তারই আসল মানুষ,
সবাই মিলে ধরলে তোদের
উড়বি হয়ে ফানুস।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন