নাশিদ
আরবি শিক্ষার আলো
মোছা : নাজমুন নাহার খান
মরুর বুকে নামলো যে সুর, খোদায়ী এক দান,
সেই ভাষাতে আসলো নেমে মহা আল-কুরআন।
এসো তবে শিখি মোরা নবীর প্রিয় ভাষা,
পূর্ণ হবে মনের যত পুণ্যমাখা আশা।
আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ আছে কত,
নূরের মতো জ্বলবে তারা তারার প্যানেল মতো।
যবর, যের আর পেশের টানে পাল্টে যায় যে সুর,
শিখলে ভাষা মিটবে পিয়াস, যাবে হূদয় দূর।
ইসম, ফীল আর হরফে ঘেরা ব্যাকরণের ঘর,
আদব দিয়ে সাজানো সব, নেই যে কেউ পর।
নাহু-সরফের জটিল প্যাঁচে বুদ্ধি হবে ধার,
শুদ্ধ করে বলতে পারাটাই আসল অলঙ্কার।
জান্নাতের ঐ শীতল ভাষা শিখবো মোরা সবে,
প্রতিটি হরফ তিলাওয়াতে নেকির ভাগী হবে ।
দুনিয়ার এই ভিড়ের মাঝে আরবির ঐ টান,
জাগিয়ে দেবে শুদ্ধ বিবেক, বাড়াবে সম্মান।
অতীত দিনের ইতিহাস আর ইলমের ভাণ্ডার,
আরবি জানলে খুলে যাবে জ্ঞানের রুদ্ধ দ্বার।
কলম ধরো, খাতা মেলো, আজই শুরু হোক,
আরবি ভাষার আলোতে মুছবে মনের শোক।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন