অরণ্যচারী
মনোয়ারা খাতুন রানু
অরন্য ভালোবাসি বলেই আজ আমি মানুষ কে ভালোবাসতে পারি,
অরন্যকে অন্তরে ধারণ করি বলেই আজ আমি ভালোবাসাকে বুকে ধারন করতে পারি,
অরন্য আছে বলেই দুচোখে এখনো স্বপ্ন আঁকি।
আমি একদা অরন্যের কাছে গিয়েছিলাম
কিন্তু;
সে আমায় ফিরিয়ে দিল এই বলে....
ওদের কাছে একা থাকতে মানা, সঙ্গী বিহীন
তাই আমি সেদিন ফিরে এসেছিলাম একবুক হতাশা নিয়ে।
আমি এখনো শূন্য- নিঃস্ব আর একাকীত্ব অনুভব করি এই ইট পাথরের শহরে,
শতমুখের ভীড়েও যেন সব অচেনা মুখোশ।
তাই আমি বারবার ছুটে যাই অরন্যে নিয়ে এক বুক আশা।
আমি যেন এক অরণ্যচারী মানব
নিজেকে বিলীন করে দিতে চাই এই অরন্যেই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন