কবিতা: নামের বিশেষত্ব
লেখক: এমএম শহিদুল ইসলাম সুলতান
একটা নতুন নাম যদি হয় নতুন পরিচয়!
তাই বলে কি সত্ত্বা তোমার মিথ্যার আশ্রয়।
লোক ঠকানো আর প্রতারণা সদায় ধান্দা ভন্ড লোকের আনাগোনা।
নামের বিশেষত্ব বলে ব্যক্তির সত্ত্বা সামনে তুলে সংক্ষিপ্ত পরিচয়।
লোক সমাজে রব উঠে তাই ব্যক্তির হবে জয়।
স্টাইল আর ফ্যাশনের নামে আমরা দিচ্ছি মনযোগ!
শরিয়তের ফাঁকফোকড়ে সন্তানের রাখছি নাম তাই তো অভিযোগ।
অর্থবহ আর সুন্দর নাম এটাই কিন্তু শরিয়তের বিধান।
ব্যক্তি পছন্দ আর নামের মাঝে রুচির বহিঃপ্রকাশ;
বিন্দু মাত্র এতে নেই অবকাশ।
নামের বড়াই করো না-কো নাম দিয়ে কি হয়;
নামের মাঝে আদৌও কি পাওয়া যায় আসল পরিচয়...?
যশ খ্যাতি আর নাম ডাক,সবকিছু কে পিছনে রাখ।
মুল কথায় এখন আসি পরিশ্রমই হলো সৌভাগ্যের চাবিকাঠি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন