নীল কমলের খাম্
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
প্রেমের টানে আবেগ নিয়ে কাজের শেষে আমি,
সব ছেড়েছি কাল-নাগিনীর প্রেম করেছি দামী।
সাথী আমার মনো রাজ্যের দখল নিয়ে নিলে,
সুযোগ পেয়ে নিজের মতো আমায় দুঃখ দিলে।
কাল্-নাগিনী ছোবল মেরে আমায় হরণ করে,
মোহের নেশা মায়ার জালে নিজেই ধরা পড়ে।
আমরা সবে সুখের আশে মত পাল্টিয়ে চলি,
ভালোবাসার নকল ফাঁদে নিজেকে দেই বলি।
কাল্ নাগিনীর প্রেমে মনটা পাগল পাড়া আজি,
এমন একটা নষ্টের আকর জীবন রাখি বাজি।
সুখ বসন্তের রুপের শোভা মায়া মোহের নেশা,
আত্মবাদী'র লোভী স্বভাব ফেলে আপন পেশা।
স্বপ্নের আশা স্মৃতির পাতা খালি করার জন্য,
কাল্-নাগিনীর প্রেমে ডুবে জগৎ পাগল হন্য।
মিথ্যে প্রেমের নাটক দেখি ভালোবাসার নামে,
সুস্থ বোধের তোমার জগৎ নীল কমলের খামে।
আপনা পর গড়ের মাঠে জয়-পরাজয় আছে,
সঠিক ভাবে চলার ক্ষেত্রে নীতি বিহীন পাছে।
শোলক বলা চঞ্চল জোটে তোমার নীতি আগে,
কাল্ নাগিনীর আমায় রেখে সবার আগে ভাগে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন