ছোট্ট আর্তনাদ
কবি: আবু হানিফ আল সৈকত
ছোট্ট বাচ্চার কণ্ঠে ধরা,
ভর করে দুঃখের ছায়া।
“ওমা, আপনি কই?”—
হৃদয় ভেঙে যায় এক মুহূর্তে।
চোখের জলে ভিজে যায় পথ,
মনের ভেতর কাঁপে ব্যথা।
আলোর পথে আল্লাহর হেফাজত চাই,
সবাই হোক নিরাপদ, শান্তিতে ভরা।
প্রতিটি নিঃশ্বাসে দোয়া,
প্রতিটি হৃদয়ে প্রার্থনা।
দুঃখ যেন না স্পর্শ করে কারো,
সবার জীবন হোক সুন্দর ও নিরাপদ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন