দহন ও দয়া
কলমে : নাহিয়ান আল ফারাবি
তুমি যখন আমার ওপর
ভীষণ ভাবে রাগ করো,
বুকের ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে -
ভেঙে চুরমার হয় সযতনে গড়া হৃদয়ের দেয়াল।
তুমি যখন মৌন থাকো অভিমানে
চারপাশে নামে অন্ধকার আমাবস্যার কারাদন্ড,
নিঃস্বাস নিতে তখন বড্ড ভয় হয়,
মনে হয় -পৃথিবীটা বুঝি আজই থমকে দাঁড়াবে।
আবার যখন তুমি মলিন মুখ ভুলে
এক চিলতে হাসি হাসো,
অঝোর ঝরায় আমার বুক উঠানে -
তখন মাগফিরাতের শীতল বৃষ্টি।
তোমার সেই ক্ষমার দৃষ্টি যেন -
শরতের ভোরে ঝরে পড়া শিউলি,
যাদের সুবাসে মুছে যায় সব দহন, সব গ্লানি,
আমি আবার বেঁচে উঠি নতুন ভোরে,
ঠিক যেমন শিশির ভেজা ঘাসে
প্রাণ পায় অবাধ্য ঘাসফুল।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন