শিরোনাম : কথা ছিলো
কলমে :- আফরোজা আক্তার
কথা ছিলো এক সাথে পথ না ফুরানো পথে পাশাপাশি হাটার
এখনো বুঝি হাটো শুধু পাশে আমি থাকিনা
কথা ছিলো একসাথে জীবন বাধার
জীবন তো বেধেছো কিন্তু আমার সাথে নয় অনে ্য কারোর সাথে
কথা ছিলো তোমার কাধে মাথা রেখে সমুদ্রের ঢেউ দেখবো
সমুদ্রের ঢেউ এর মতো প্রেমের ঢেউ তুলবো বুকে
এখনো বুঝি তোমার কাধে অন্য কেউ মাথা রেখে
তোমায় নিয়ে সুখের সপ্ন দেখে
কথা ছিলো একসাথে একটা সুন্দর বিকেল ফুরাতে দেখবো....
বিকেলের সেই সুন্দর দূশ্য দেখে দুজনে গেয়ে উঠবো ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি
লিখো তোমার মনেরও মন্দিরে।
এখন বুঝি তোমার মনেরও মন্দির অন্য কারো নাম লিখেছো...
কথা ছিলো একসাথে জ্যোৎস্নাময় কোনো রাতে দুজনে চাদের আলোয় মুগ্ধ হবো....
তুমি মুগ্ধ হয়ে চাঁদ দেখবে আর আমি চাঁদমুখ খানা দেখবো
এখন বুঝি মুগ্ধ হয়ে তোমার চাঁদমুখ খানা অন্য কেউ দেখে......
কথা ছিলো দুজনে একসাথে পাহাড় দেখতে যাবো
পাহাড়ে দাঁড়িয়ে চিল্লিয়ে বলবো ভালোবাসি তোমাকে শুধু তোমাকে....
এখন বুঝি তোমাকে অন্য কেউ বলে আমি শুধু তোমায় ভালোবাসি...
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন