এতিমের ঈদ
বি এম মিজানুর রহমান
বাবা মাকে ছাড়া সন্তান
ক্যামনে বাঁচে হায়!
এতিমের তাই ঈদের দিনটি
কষ্টে কেটে যায়।
নতুন পোষাক কিনে দেবার
আপন কেহ নাই,
ঈদের দিনে সঙ্গে করে
ঘুরার কেহ চাই।
ঈদের সময় এতিমখানা
বন্ধ সদা রয়,
কোথায় যাবে এতিম শিশু
কেঁদে কেঁদে কয়?
এতিমের ঈদ অনাদরে
কষ্টে কাটে ভাই,
পেলে এতিম কাউকে কাছে
যত্ন করো তাই।
ঈদের খুশি পাক সকলে
ধরো তাহার হাত,
এতিম ঈদে খুশি হবে
থাকলে তাহার সাথ্।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন