হারানো শৈশব!
মোহা: সাকিবুল ইসলাম।
চকোলেটের কাগজে মুড়ে আছে
সোনালী শৈশব।
বৈশাখী মৌসুমে আমের মুকুলে
বৃষ্টি ভিজে সব।
গ্রামের আঁকাবাঁকা পথের ধূলো
আজও উড়ে মনে।
ছোট বন্ধুদের একসাথে খেলা
মার্বেলগুলো হয় স্মরণে।
পাতার টাকার কাড়াকাড়ি করা
মায়াময় অনুভূতি।
স্কুল ছুটিতে দৌড়ে বাড়ি আসা
সবই শুধু স্মৃতি।
বাবার কাছে শখের বস্তু কিনার
বিনিত আবদার।
দোকানের চিপসের লালসরুচি
মনে হয় বারবার।
প্রতি-জুমায় মসজিদে তবারক
নেওয়ার কলাপাতা।
ফিরে যাই পিছনের সুন্দরমূহুর্তে
মিলায় রাঙ্গাছাতা।
দাদা- দাদুর হাতের লাঠির ভড়
হাসিমাখা মুখ।
সন্ধ্যার মুখে হারিকেন কুপিবাতি
লুকিয়েছে চোখ।
মায়ের চাদরে মাথা গুছে ঘুমান
হাসিরগল্প শুনা।
ভাই বোনদের আদরের ডাকে
এই কই লক্ষি-সোনা।
বিকেলে লাল সূর্যকে দেখে বলা
তার বাড়ি কই?
ঈদের মার্কেট হাতে পেয়ে খুশিতে
বিশাল হৈ চৈ।
আজ শুধু আফসোসটাই বাকি
স্মৃতির করিডর।
তাকিয়ে থাকি একেবারে নিস্তব্ধ
ভাবনা নির্ভর।
লম্বা গল্প পড়ে আছে জিবনমেলা
না বলা,না পড়া।
সে দিনরাতের আগমন হয়েছে গত
দেয়না আর ধরা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন