সব্যসাচী প্রাণ
হাফিজুল ইসলাম লস্কর
গোলাপগঞ্জের মাটি থেকে
যে সুর উঠেছে মনে,
সেই সুর ছড়িয়ে গেছে
শিল্প-অন্বেষণে।
সাদা মনের মানুষ তিনি
সহজ সরল প্রাণ,
চিকিৎসা ও সাহিত্যে বিলান
আলোর অম্লান।
তুলির আঁচড়ে বৃষ্টি ঝরে
শব্দের কারুকাজ,
বিষাদ বিমূর্ত ভেঙে দিয়ে
সাজান নব সাজ।
কবির মনে স্বপ্ন জাগে
যাঁর গুণেরই ছোঁয়ায়,
প্রতিভার সেই গল্প শুনি
সকলের মুখে গায়।
প্রদীপ হয়ে জ্বলে ওঠেন
আঁধার কালো দিনে,
সবাই তাঁরে আপন করে
নেয় যে চিনে চিনে।
কাজের কাজী তিনি যে ভাই
অনন্য তাঁর বেশ,
শিল্প-ভুবন জয় করতে তাই
অবিরাম ছোটোর রেশ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন