বাবার মতো অভিনয়
কলমে ☞ মুরাদ মাহমুদ হাদী
ছোটবেলায় দেখতাম,
বাবা সবার জন্য ঈদের মার্কেট করার পর
নিজের জন্য কেনাকাটা করতেন না।
কখনো কখনো কিছুই নিতেন না।
জিজ্ঞেস করতাম—
“বাবা, তুমি কিছু নিলে না কেন?”
বাবা হাসিমুখে বলতেন,
“তোরা পরলেই তো আমার পরা হয়, বাবা।”
ঈদের দু-এক দিন আগে
বাবা আম্মাকে বলতেন—
“আমার পোশাকগুলো ধুয়ে দিও,
বিকেলে লন্ডিতে নিয়ে যাব।”
এসব দেখে মাঝে মাঝে
বাবার উপর খুব জেদ করতাম।
কয়েক বছর পর
আজ বুঝতে পারলাম,
কেন বাবা নতুন পোশাক নিতেন না।
এখন আমিও শিখে গেছি
বাবার মতো অভিনয় করতে—
বলতে পারি,
“এখনও তো ঈদের অনেক দিন বাকি।”
আসলে শুধু বাবা আর আমি নই,
প্রতিটা পুরুষই একসময় এসে শিখে যায়—
কীভাবে নিজের ইচ্ছে
নীরবে দাফন করতে হয়।
তাই চিৎকার করে বলতে ইচ্ছে করে—
বাবা, তোমার ছেলে
তোমার মতোই হয়ে গেছে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন