খিদমাতুল উম্মাহ পরিষদ, রায়পুর-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাসুদ মাহাতাব
সোমবার (৯ মার্চ ২০২৬) সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন খিদমাতুল উম্মাহ পরিষদ, রায়পুর-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রায়পুর সরকারি মার্চেন্ট একাডেমী মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, রায়পুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগঠনের গত তিন বছরের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মুজাফফার হুসাইন সাইমুন, বর্তমান সভাপতি হাঃ মাওঃ আরাফাত হোসাইন, আজগর হোসেন, ইয়াসিন আরাফাত এবং ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মানবতার সেবা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তিন বছর আগে সংগঠনটির পথচলা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি রায়পুর এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান তার বক্তব্যে বলেন,
“মানবতার সেবাকে ব্রত হিসেবে ধারণ করে গত তিন বছর ধরে আমরা রায়পুরের মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই পথচলায় সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও পরামর্শ একান্তভাবে কাম্য।”
বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন