শিরোনাম: মহীয়সী নারীর মহাকাব্য
কলমে: নাইমুর রহমান সোহাগ
নারী মানে স্নিগ্ধ ভোরে দিগন্ত জাগা আলো,
তারি কোলে মানবতার প্রথম স্বপ্ন ভালো।
নারী মানে মমতার সাগর, ত্যাগের দীপশিখা,
নিজে পুড়ে পথ দেখায়, আঁধার করে দীক্ষা।
নারী মানে সংগ্রামী প্রাণ দুর্বার মহাশক্তি,
অন্যায়ের প্রাচীর ভেঙে গড়ে ন্যায়ের ভক্তি।
নারী মানে অশ্রুর ভিতর লুকানো বজ্রবাণ,
নীরবতার আড়াল ভেঙে জাগে জয়ের গান।
নারী মানে সহস্র ব্যথা বুকে রাখা নীরব,
তবু হাসির দীপ জ্বেলে করে সংসার সজীব।
নারী মানে অধিকার চেতা দীপ্ত শপথবাণী,
শৃঙ্খল ভেঙে মাথা তোলে অদম্য এক রাণী।
নারী মানে সভ্যতার মূল, ইতিহাসের ধারা,
তারি ছোঁয়ায় পৃথিবী জুড়ে ফুটে প্রাণের তারা।
যে ঘরে নারী পায় মর্যাদা, সেখানে সুখ জাগে,
মানবতার পবিত্র আলো সেই ঘরেই লাগে।
তাই আসো আজ শপথ করি, জাগুক বিশ্বজুড়ে,
নারীর সম্মান রক্ষার দীপ জ্বলুক ঘরে ঘরে।
নারী হাসুক, নারী জাগুক ন্যায়ের মহাকালে,
নারীর মহিমা লিখুক ধরা স্বর্ণাক্ষর জ্বালে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন