কবিতা: বসন্তের গান
শুহাদা বিনতে জিতু মিয়া।
বসন্ত আসে ছড়িয়ে দিতে
প্রকৃতির নবপ্রাণ,
গাছে গাছে গাইছে কোকিল
আনন্দেরই গান।
চারিদিকে হাসছে ধরা,
ফুটছে কত ফুল
বকুল, জবা, কাঠগোলাপ
আর রঙময় শিমুল।
গাছে গাছে নতুন পাতা
জাগে নতুন প্রাণ,
গাইছি তাই ব্যাকুল মনে
বসন্তেরই গান।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন