শান্তির স্বরূপ নাই
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
অস্থির বিশ্বে স্বস্তির নিঃশ্বাস
ফেলবার সুযোগ নাই,
হাপিত্যেশার এই না জগতে
তবুও আমি শান্তি চাই।
দাবি দাওয়া অনেক তোমার
মিটাইবার স্বামর্থ নাই,
হুল ফোটানো ভোমরার মত
শুধু হুল ফুটিয়ে যাই।
বাক্যবাণে জর্জরিত দেহমন
আঘাত কেবল পাই,
সুখ ও শান্তির সন্ধান পাওয়া
মোদের ভাগ্যে নাই।
অকূলের কূলকিনার খুঁজছি
কোথাও নাকি পাই,
শান্তির বার্তায় স্বরূপ উদ্ধার
আমারও জানা নাই।
অস্থির জগত স্বস্থির হওয়ার
ইশারা ইঙ্গিতও নাই,
সুখ বসন্তের প্রত্যাশাও ভাই
মানুষের অভাব নাই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন