কবিতা: বই আমার নিত্য সঙ্গী
শুহাদা বিনতে জিতু মিয়া।
বাদে শোলাকিয়া, কিশোরগঞ্জ
বই আমার নিত্য সঙ্গী,
পরম জ্ঞানের আলো
বইয়ের সাথেই ঘনিষ্ঠতা,
বইকে বাসবো ভালো।
বই হলো মনের খোরাক,
হৃদয়েরই শান্তি
বইয়ের পাতায় লুকিয়ে রয়,
শত কবির ক্লান্তি।
পাতার ভাঁজে মিশে থাকে
ইতিহাসের কথা,
লেখক মনের হাসি-কান্না
জীবনের ব্যথা।
বই যে হলো মানুষ গড়ার
সুভাষিত আভা,
ধৈর্য শিখায়, দূর করে তা
অজ্ঞতারই তালা।
জানতে হলে বিশ্বটাকে
পড়ো তবে বই,
সফল তবে হবে তুমি,
হবে না তোমার ক্ষয়।
বাদে শোলাকিয়া, কিশোরগঞ্জ
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন