প্রাক্তন
ফারহানা খানম অনন্যা
আমি আজ কোন এক দুর্বার সীমান্তে পৌঁছেছি!
চাইলেও তুমি আর পারবে না ফেরাতে।
সে সময় ফুরিয়ে গেছে __
চিৎকার করে করে হয়তোবা কাঁদবে,
হয়তোবা ডাকবে,
হয়তোবা চাইবে আগলে রাখতে!
তবু আমি ফিরব না __
তবুও আমি ফিরব না কোনদিন __
হয়তোবা সেদিনের কথাগুলো ভেবে ভেবে,
উদ্মাদ হয়ে তুমি ডাকবে!
হয়তোবা রাস্তায় রাস্তায় ঘুরবে, আর __
আমাকেই শুধু তুমি খুজবে।
হয়তোবা আমিও চাইবো ফিরতে,
কিন্তু ;
সে সময় ফুরিয়ে গেছে __
তবে কি অভিমানে পৌঁছে গেছি না ফেরার দেশে?
তবে কি আমি আজ শুধুই অতীত!
নাকি প্রাক্তন?
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন