কষ্টের ফেরিওয়ালা
এস এ বিপ্লব, নারায়ণগঞ্জ
ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা...
আমি বুঝিনা তোমার জীবন চলা
নিশ্চয়ই বের হয়েছ সেই সকাল বেলা
মনে আছে,কি খেয়েছ দুপুর বেলা?
বাসায় তো ফিরবে সেই রাত্রিবেলা
আমি বুঝিনা তোমার কথা বলা
তোমার ঘর - সংসার আর জীবন চলা।
তুমি অন্য সবার চেয়ে ভিন্ন
তাই কেউ রাখেনা তোমার খবর
একেবারেই যেন সম্পর্ক ছিন্ন।
তুমি হেটে য়াও এ পথ থেকে ও পথ
রোদ,বৃষ্টি তোমার শপথ।
তোমার পেশা সবার চেয়ে আলাদা
সে জন্য তোমাকে সবাই বলে ফেরিওয়ালা।
কিন্তু আমি তাতেও সন্তুষ্ট নই..
তাই তো আমি তোমাকে নাম দিয়ে...
কষ্টের ফেরিওয়ালা কই!
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন