আমন্ত্রিত দুঃখ
~মুনতাসীর মনোয়ার।
আমার জীবনে ছিল না তেমন কোনো দুঃখ,
হঠাৎ একদিন আপনাকে দেখলাম।
ধীরে ধীরে প্রেমের মায়ায় তলিয়ে গেলাম,
অতঃপর অজান্তেই আপনার প্রেমে পড়লাম।
তার কিছুক্ষণ পরই দুঃখ এসে
নীরবে কড়া নাড়ল আমার দরজায়…
দরজা খুলে জিজ্ঞেস করতেই দুঃখ বলল—
“আমি সেই আমন্ত্রিত অতিথি,
আপনার প্রেম থেকেই যার নিমন্ত্রণ।”
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন