একতরফা ভালোবাসা
-এম এ রহমান
দেখা হয়।
এটাই যথেষ্ট হওয়ার কথা ছিল।
কিন্তু কথা না হওয়ার শূন্যতা
প্রতিদিন নতুন করে বোঝা হয়ে ওঠে।
তুমি সামনে দাঁড়ালে
আমি আর আমার মধ্যে থাকি না।
কিছু বলব ভেবে থেমে যাই,
কারণ বললেই সব শেষ হয়ে যাবে।
ভালোবাসাটা কোনো কবিতা নয়,
যে মিল খুঁজে পাবে।
এটা শুধু জমে থাকা এক অনুভব,
যার কোনো ঠিকানা নেই।
প্রতিদিন নিজেকে বোঝাই
না বলাটাই হয়তো বাঁচিয়ে রাখে।
কিছু অনুভব উচ্চারিত হলে
তাদের আর ফেরত আনা যায় না।
এই দেখাই থেকে যাবে অভ্যাস হয়ে,
কথা না হওয়াই হবে নিয়তি।
একতরফা ভালোবাসা এমনই
হয় না বলা হৃদয়ের তীব্র আকুতি
দেখা হয়, কথা হয় না
সম্পর্কে থাকে অপূর্ণ অবস্থা
তোমার আমার জীবনে হয়তো
এই অপূর্ণতাই একতরফা ভালোবাসা
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন