৷৷ বিলুপ্ত ৷৷
কলমে:মোঃ মাসুম বিল্লাহ
বাখুন্ডা, ফরিদপুর৷
সময় এখন এমন হবে
বলছে কে আর যত
সপ্ত রপ্ত জিবন যুদ্ধ
করবে মানুষ কত?
বেঁচে থাকা এখন হচ্ছে দায়ী
এমন ভাড়ি দেশে
সত্য মিথ্যা যেটাই বলো
হুমকি এসে ঘেষে৷
আজকে তোমার একটি কথা
লাগবে দেশের কাজে
ভয় না পেয়ে হাদি হও
মরন চিন্তা ভূলে৷
হাদিকে দেলে পয়দা করো
বলবে তুমিও কথা
হাজার বছর বেঁচে থেকে
হইবে না তো বাঁচা৷
৫২ তে রফিক, শফিক
এখনো আছে মনে
তারাই হলো আসল মানুষ
বাঁচবে চিরকালে৷
৭১ এর বীরের নাম
এখনো সবার কানে
কোথায় তারা মরছে নাতো
আছে সবার মনে৷
২৪ এতে আবু সাইদ
মুগ্ধের সমাজ সেবা
ভুলবে না তো দেশের মানুষ
তাদের সকল কথা৷
হাদি ছিলো সত্য ভাষি
ন্যায়ের অগ্নি শিখা
হাড়ায় গিয়েও ফিরলে দেশে
বিপ্লব হতো সেরা৷
দেশের জন্য তাদের কথা
তাদের মুখের রসু
ভূললে আমরা মানুষ রুপে
বিলুপ্ত এক পশু৷
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন