নীর্বাচনী চাঁদ
কাউছার আহাম্মেদ
ভোটের ডাকে জাগে দেশ
নতুন স্বপ্ন চোখে,
নিজের হাতে ভবিষ্যৎ গড়া
স্বপ্ন জাতি দেখে।
গ্রাম থেকে শহর পর্যন্ত
একই আলোড়ন,
কার হাতে যাবে দেশের হাল
সৃষ্টি হবে জাগরণ ।
মাঠে-মেলায়, পথে-ঘাটে
আলোচনার ঢেউ,
ভালো কাজ আর সত্য কথার
মানুষ খুঁজে নেও।
ভয় নয় আর, ভীতি নয় আর,
জাগুক ন্যায়ের ভোর,
ভোটের শক্তি দেখাবে ভোটার
জনতার হাতেই জোর।
রাত পোহালেই দিন বদলের
দাঁড়াবে নতুন দ্বার,
নিজের ভোটে নিজের দেশ
গড়ার নাও অঙ্গীকার।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন