
আজরাইল
ফাতেমা আক্তার ফিহা
আমি আজরাইল
কারো জন্য কাঁদে না দিল!
আমি ভিরু নয়
কাউকে করি না ভয়!
আমি নির্দয়।
আমি নয় জ্বীন পুরি
আমি মানুষের জান কবজ করি
লক্ষ কোটি মানুষের প্রাণ নেই
কাঁদেনা আমার কঠিন দিল!
আমি আজরাইল।
আমি ধারালো তরবারি
ছোট বড় সব মারি।
এমন কি মায়ের পেট থেকে ও
বাচ্চা কাড়ি।
বিদেশে যারা দেই পাড়ি
তাদেরকে পেলে ও মারি।
এটাই আমার কাজ!
মানুষ গালাগালি করে
তাতে ও লাগে না আমার লাজ
আমি বীর
আল্লাহর আদেশে নিজেকে
রাখতে পারি না স্থির।
কখনো কখনো আমি এমন,
এমন সাজ সাজি।
আমাকে দেখে ভয়ে কাঁপে
চলন্ত নৌকার মাঝি।
আমি যখন কাউকে মারি
ভয়ংকর আঁকার ধারণ করি
তাঁর কাছে মনে হয় যেন
সবকিছু বেঙ্গে চূরে
করছে ঘুরমুড়ি!
আমার হাত থেকে যদি
কেউ একটু বাঁচতে চাও
জীবনটি কে ঈমান দিয়ে,
পরিপূর্ণ ভাবে সাজাও।
আমি করি না কাউকে কনিশ!
আমার হাতে আছে প্রচন্ড বিষ
আমাকে কেউ
আটকাতে পারেনা!
ভাঙ্গতে পারি শত, শত জিল
আমি আজরাইল।
Reporter Name 















