মুক্তির মহিমা: শবে বরাত
লেখিকা: নাজমুন নাহার খান
আঁধার চিরে এলো ওই দেখ পুণ্যের এক রাত,
দুয়ার খুলেছে রহমতের— আজ 'সবে বরাত'।
আকাশের পানে চেয়ে আছে আজ মুমিন বান্দার চোখ,
ক্ষমার চাদরে ঢেকে যাক আজ পৃথিবীর সব শোক।
নফল নামাজে নত হয়ে আছে মস্তক সারাক্ষণ,
তসবিহ পাঠে মগ্ন আজ শুদ্ধ কত যে মন।
জায়নামাজে বসে দু’হাত তুলে কাঁদে ওই পাপীজন,
"মাবুদ গো মোরে করো গো ক্ষমা"— এই চাওয়া অনুক্ষণ।
আজকের রাতে ভাগ্যের লিপি লিখছেন দয়াময়,
কার কপালে কী সুখ আছে, কার হবে আয়ু ক্ষয়।
কার তরে আজ বরাদ্দ হবে অঢেল রিজিক ধারা,
কার তরে হবে মাগফিরাতের নূরের ঝর্ণা সারা।
পড়শিকে আজ বিলিয়ে দাও ওই হালুয়া-রুটির ঘ্রাণ,
খুশিতে ভরে উঠুক সবার তৃষিত ক্ষুধার্ত প্রাণ।
ভেদাভেদ ভুলে মোসাফাহা করি সবারে আপন করে,
আল্লাহর জিকিরে প্রশান্তি আজ নামুক প্রতিটি ঘরে।
হে আল্লাহ! মোদের কবুল করো এই মিনতির রাতে,
ভুলগুলো সব মুছে দিয়ে দাও ঈমান আমল হাতে।
শান্তি আসুক সারা বিশ্বে, ঘুচে যাক হানাহানি,
নসিব করো জান্নাত মোদের— হে দয়ালু মহীয়ানী।
নূরের প্রদীপ জ্বলছে মনে, পবিত্র এই ক্ষণে,
ক্ষমা ও আশার ফুল ফুটেছে আজ বিশ্বাসীদের মনে।
সবে বরাতের মহিমা ছড়িয়ে যাক দিগ্বিদিক,
রাস্তা মোদের হয়ে উঠুক সঠিক ও নির্ভীক।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন