ক্ষমার রজনী
এইচ.এম.জুনাইদুল ইসলাম
ক্ষমার ছোঁয়ায় ঘুচুক আঁধার,
শুদ্ধ হোক এই মন,
রহমতেরই চাদর ঘেরা
পুণ্য এ রজনীক্ষণ।
অতীত দিনের ভুলগুলো আজ
অশ্রু হয়ে ঝরুক,
খালি হাতে এই মিনতি
পাপের বোঝা সরুক।
অন্তর হোক স্বচ্ছ আয়না
ব্যাকুল প্রাণের তরে,
আলোর দিশা আসুক নেমে
প্রতিটি কুঁড়েঘরে।
আত্মশুদ্ধির এই রজনী
গড়ুক নতুন পথ,
সুপথে যেন চলতে পারি
নিয়ে মনের শপথ।
ভোরের আগে মোনাজাতে
পড়ুক প্রেমের টান,
পবিত্র এই লগ্নে খোদা
করুন রহম দান।
শান্তি নামুক ভুবন জুড়ে
কাটুক ব্যথার রাত,
মুছে যাক সব গ্লানিগুলো
পাক এ ধরা বরাত।
সবার মনে জ্বলে উঠুক
ভক্তির এক বাতি,
ধন্য হোক এই রজনী
জাগুক পুণ্য সাথী।
বিনীত মনে চাইছি পন
নেক আমলের তরে,
তোমার দয়ার পরশ যেন
সবার হৃদয় ভরে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন