শিরোনাম :- এলো শবে বরাত
লেখক:- এইচ এম মাহমুদুল হাসান
রহমতের খবর নিয়ে
এলো শবে বরাত,
অগুনিত রহমত বর্ষণের
এই বিশেষ রাত।
ইবাদতের বিশেষ সুযোগ
হবে মুসলিমের,
নফলে ভরা রাতটা হবে
মুসল্লী মুমিনের।
গুনগুন তাসবীহর আওয়াজ
হবে সেই রাতে,
চোখের অশ্রু ঝরাবে মুমিন
আশা থাকবে রহমতে।
শবে বরাতটা যেন মনে করিয়ে দেয়
রমজানের কথা,
সেই রাত মোদের ভুলতে শিখায়
সব গুনাহের ব্যথা।
মাওলা তুমি ক্ষমা করো
মোর অসংখ্য পাপ,
মোর জীবনটাকে করে দাও তুমি
যেন হয় পুণ্যের প্রভাব।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন