আজ খুব সহজেই মনে করছো দেশটা তোমাদের একার। ভাবছো, নির্বিকার জনগণ সব মেনে নেবে। মনে রেখো, এই দেশ দুই দিন আগে পাহারা দিয়েছি আমি। তোমরা উড়ে এসে কি আমাকে চিনতে পারবে, আর দেশটা গিলে ফেলবে?
এই দেশের মাটি, পানি, পাখি, আকাশ, গাছপালা আমাকে চেনে। হয়তো মানুষের ভিড়ে আমি পরিচিত নই। কিন্তু পরিচিত হওয়ার জন্য আমি দেশকে ভালোবাসিনি। ভালোবেসেছি বলেই দেশ থেকে আবর্জনা পরিষ্কার করার শপথ নিয়েছি। অন্যায়, দুর্নীতি, লোভ, ভণ্ডামি এগুলোই সেই আবর্জনা।
এতদিন কঙ্কাল হয়ে থাকা দেশটার প্রতিও তোমাদের দরদ ছিল না। এখন সাধু সাবধান, শুকনো দরদ দেখিও না। যে দেশে আমি আছি, সে দেশে সুবিধাবাদীদের ঠাঁই নেই।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন