হারামজাদা
বি এম মিজানুর রহমান
ক্যামন করে করলি এমন
ওরে হারামজাদা?
লাগলো কেন নিরীহের আজ
এমন করে কাঁদা?
বাঁধা কেন দিলো না রে
হারামির পুত্ আজি?
তবে কি সে অন্যায় কাজে
ছিলো ভেতর রাজি।
বাজি রেখে জান ও মালের
করলো অন্যায় কর্ম,
হারাম কাজে সমর্থন দেয়
আছে এমন ধর্ম?
মর্ম বোঝে না হারামি
মারে কথা কাজে,
হারামজাদা বলে ওদের
স্বভাব যাদের বাজে।
সাজে ভন্ড পীরের মতো
করতে কর্ম হারাম,
দিনের শেষে হারামজাদার
হারায় সকল আরাম।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন