অন্ধকারের উত্তরাধিকার
কবি, সাহেলা খান রিমু
দিন আসে না, শুধু সরে যায়,
রাত থামে না—নিঃশ্বাসে ভরা,
আমি নিজেই নিজের ছায়া,
আলো আমাকে চিনতে ভুলে গেছে চিরতরে।
বুকের ভেতর কবর খুঁড়ে
স্বপ্নগুলোকে চাপা দিয়েছি,
তারা মরেও ঘুমোয় না,
প্রতিরাতে দেয়ালে নখ বসায়।
কারও কাছে কিছু চাইনি,
তবু সবকিছু কেড়ে নেওয়া হলো,
কপাল পোড়া হতভাগী বলেই হয়তো
বেঁচে থাকাটাই শাস্তি হয়ে রইল।
আমি হাঁটি—কারণ থামলে প্রশ্ন আসবে,
আমি বাঁচি—কারণ মরাও সহজ না,
এই অন্ধকারে যদি ঈশ্বর থাকেন,
তিনিও নিশ্চয় নীরবে মুখ ফিরিয়ে নেন।
আর শেষে শুধু এটুকুই জানি—
আমি ভেঙে পড়িনি,
আমাকে ধীরে ধীরে ফুরিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন