শিরোনাম :- নিস্তব্ধ গ্রামের পরিবেশ
লেখক :- মুহাম্মদ মাহমুদুল হাসান।
গ্রামের সকাল,কুয়াশায় ভরা
নিরব তার পরিবেশ,
শহরটা পুরো শব্দ দূষণে ভরা
সব মিলে বাংলাদেশ।
নিস্তব্ধ জীবন খুঁজে পাই
গ্রামের মাটিতে,
সূরের মতো শব্দের বহর শুনতে পাই
শহরের অলিতে-গলিতে।
সবকিছু মিলেমিশে গড়ে উঠে
সোনার বাংলাদেশ,
দেখেছি স্মার্ট বাংলা,ডিজিটাল বাংলা
ইসলামই আসল পরিবেশ।
সকালের চুপচাপ,মনোরম পরিবেশটা
পার হয়ে যায় হাটাহাটিতে,
এমনকি সূর্যের লালিমা উঁকি দেয়
তার মৃদু মিষ্টি হাসিতে।
গ্রাম,শহর সব মিলে মোদের
চমৎকার বাংলাদেশ,
নিস্তব্ধ আর শব্দের ছন্দ মিলে
মোদের সৌন্দর্য পরিবেশ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন