ভুল আমার
মেরিন আফরিন এশা
কষ্ট কি তখন হয় না,
যখন একতরফা ভালোবাসার মানুষটা
অন্য কারো সাথে সুখের দিন কাটায়…
সেদিন বুঝেছিলাম,
ভালোবাসা মানে পাওয়া না,
চুপচাপ হার মানা।
সে ঠিকই সুখে আছে,
সমস্যা তার নয়—
সমস্যা আমার অনুভূতিগুলো
ভুল মানুষে আটকে গিয়েছিল।
আমি কাঁদিনি,
অভিযোগও করিনি,
শুধু নিজের মনটাকে
ধীরে ধীরে সরিয়ে নিয়েছি।
একতরফা ভালোবাসা মানে—
অন্যের সুখে নিজের নাম মুছে ফেলা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন