"শেষ ট্রেন"
মোসাম্মদ ইনসানা খানম
জীবন এক আজব ধাঁধার খেলা।
ধাঁধায় বন্দী হলে নিজেকে এখান থেকে বের করা খুব কঠিন।
তবে এই গণ্ডি পেরোলে সামনে সুখের দরজা।
পেরোনোর পথে সহ্য করতে হয় কাঁটার যন্ত্রণা।
কখনো ভাবি ফিরে দাঁড়াবো।
আমি বোধহয় হারিয়ে যাচ্ছি শহরের ইট-বালুর মাঝে।
পেছন ফিরে দাঁড়াবোই বা কোথায়?
দাঁড়ানোর জায়গাটাও ভীষণভাবে নড়বড়ে।
আর পথ, যা অতিক্রম করার শেষ,
সেদিকে তাকানো অন্তরের বিষ।
সাংসারিক চিন্তা মহাজাগতিক চিন্তার চেয়েও ভারী।
একবার বাড়ি ছেড়ে গেলে আর কোনোদিন ভালোভাবে বাড়ি ফেরা যায় না।
সেই কবে শেষ ট্রেনে বাড়ি ফিরেছি।
তারপর?
শহরের বেড়াজালে আটকে আছি।
স্টেশনের পাশে কাশফুলের মতো নয় আমার জীবন।
আমি মুক্ত নই, বরং দায়িত্বের শিকলে আবদ্ধ।
তবুও অপেক্ষায় থাকি স্টেশনের শেষ ট্রেনের আশায়।
আরেকবার যদি ফিরতে পারি নিজের ঠিকানায়।
পাবো কি আবারও শেষ ট্রেনের টিকিট?
ঘটবে কি এই ধাঁধা খেলার স্বাভাবিক সমাপ্তি?
(মোসাম্মদ ইনসানা খানম)
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন