শবে মিরাজ
জেরিন জাহান দিশা
শবে মিরাজ রাতটা কোন গল্প না ,
রাতটা কোন সাধারণও না ।
নবী গেল আল্লাহর ঘরে ,
পথ রেখে গেলেন সবার জন্য।
নবী বলে গেলেন ,
যদি কেউ নিজেকে হারাতে পারো ।
তবেই আল্লাহর সাক্ষাৎ মিলবে ,
জিবরাঈল নবীকে থামিয়ে দিলেন।
জ্ঞান ও থেমে গেল ,
যুক্তি বলে উঠল আর না ।
কিন্তু ইশক বলল চলো ,
সিদরার ওপারে ।
সেখানে ছিল না শব্দ ,
ছিল না কোন প্রশ্ন ।
শুধু ছিল প্রেম ,
প্রেমই হচ্ছে মিলন ।
মিরাজ মানে দূরে যাওয়া না ,
মিরাজ মানে ভিতরে ফেরা ।
রূহটা যখন জেগে ওঠে ,
শুরু হয় আসল সফর ।
সুফিরা জানে ,
আল্লাহ দূরে নয় ।
পর্দা শুধু আমিত্বের ,
পর্দা সরে গেলে দেহ হয় আসমান।
এই হলো শবে মিরাজ ,
এক জীবনের সাধনা ।
যে নিজেকে হারাতে পারে ,
সেই পৌঁছে যায় ।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন