শিরোনাম : থাকো যদি দূরে
রচনায় : রশিদ আহমদ
(গীতিকাব্য)
বুকে আসেনা ফাগুন
জ্বলে চিতার আগুন
তুমি যদি থাকো বন্ধু দূরে....
দিন কাটে মোর বেহালে
ভিজি চোখের জলে
গানের তাল গুলো বাজে বেসুরে ...
তুমি যদি থাকো বন্ধু দূরে ।।
তুমি মোর হৃদ কাননের ফুল
তুমি ছাড়া মনটা হয় উদাসী ব্যাকুল-২
ছটপট কইরা কান্দে প্রাণটা বিরহেরি সুরে ...
তুমি যদি থাকো বন্ধু দূরে ।।
যদি প্রেমের মূল্য দিতে চাও
কাছে আইসা আমায় আপন কইরা নাও -২
তুমি হীনা সুখ নাই এই অন্তপুরে ....
তুমি যদি থাকো বন্ধু দূরে ।।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন