অসমাপ্ত
মেরিন আফরিন এশা
মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছি,
তবু বাঁচার কোনো উৎসব করিনি।
শ্বাস নিয়েছি শুধু দায়িত্বের মতো,
হৃদয়টা ছিল ভাঙা ঘড়ির কাঁটার মত স্থির।
আমি জানতাম—
ফিরে আসা মানেই জয় নয়,
কখনো কখনো
ফিরে আসা মানে আরও অনেক সহ্য করা।
আমি ফিরেছি—
কাউকে কিছু প্রমাণ করতে নয়,
ফিরেছি কারণ
শেষ হয়ে যাওয়ার আগেও
কিছু অসমাপ্ত কথা রয়ে গিয়েছিল।
আজও বেঁচে আছি,
কিন্তু জীবনকে জড়িয়ে ধরিনি,
আমি শুধু দাঁড়িয়ে আছি
মৃত্যু আর জীবনের মাঝখানে—
একজন নীরব সাক্ষী হয়ে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন