“বিশ্বাসের ক্ষত”
কলমে - হুসাইন আহমেদ শাহ্
পৃথিবীর সবচেয়ে দামী জিনিসের নাম বিশ্বাস।
এটা এমন এক সম্পদ, যা অর্জন করতে লাগে অনেক সময়,
লাগে যত্ন, ভালোবাসা আর দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টা।
কিন্তু ভাঙতে?
ভাঙতে সময় লাগে খুবই সামান্য…
একটা ভুল, একটা অসততা, একটা অবহেলা—
মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে সারাজীবনের অর্জন।
বিশ্বাস ভেঙে গেলে শুধু সম্পর্ক ভাঙে না,
ভেঙে যায় মানুষ, ভেঙে যায় তার ভরসা রাখার ক্ষমতা।
এই ক্ষত খুব অদ্ভুত—
এটা কখনো পুরোপুরি সারে না,
কখনো সত্যিই জোড়া লাগে না।
তাই…
যদি কারো জীবনে জায়গা পাও,
তবে তার বিশ্বাসকে সম্মান দাও।
কারণ বিশ্বাস একবার হারালে
সবকিছু থেকেও অনেক কিছু হারিয়ে যায়…
কলমে - হুসাইন আহমেদ শাহ্
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন