স্বাধীন দেশ
বি এম মিজানুর রহমান
বীর বাঙালী অস্ত্র ধরো
করতে স্বাধীন দেশ,
পরাধীন ওই শৃঙ্খল ভেঙে
করতে হবে শেষ।
গর্জে ওঠে বীর বাঙালী
দূর্গ করে ঘর,
যার যা আছে তাই নিয়ে ভাই
দেশের তরে লড়্!
ভেঙেচুরে মানুষ মেরে
চললো যুদ্ধের রণ,
নয় মাস পরে ডিসেম্বরে
আসলো বিজয় ক্ষণ।
লাল সবুজের বিজয় নিশান
উড়লে লাগে বেশ,
রক্তের সাগর পাড়ি দিয়ে
পেলাম স্বাধীন দেশ।
স্বাধীনতা রক্ষা করবো
রাখবো দেশের মান,
সারা জনম গেয়ে যাবো
সোনার বাংলা গান।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন