বোকা মন
মেরিন আফরিন এশা
তোমায় পাবোনা জেনেও চেয়েছি—
আমি সত্যি বোকা এক মানবী।
জানতাম, স্বপ্নগুলো ভাঙবে একদিন,
তবু হৃদয়কে থামাতে পারিনি আমি।
তুমি ছিলে নিষিদ্ধ কোনো প্রার্থনার মতো,
যা চাইলে পাপ, না চাইলে শূন্যতা।
পাওয়া না-পাওয়ার হিসেব বুঝেও
ভালোবাসাকে দিয়েছি অন্ধ বিশ্বাসটা।
আজ আয়নায় তাকিয়ে হাসি নিজেরই উপর,
ভুল জেনেও যে ভুলেই ডুব দিলাম।
তোমায় পাবোনা জেনেও চেয়েছি—
এই বোকামিটুকুই আমার সবচেয়ে সত্যি প্রেম।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন