বাবা
মেরিন আফরিন এশা
পৃথিবীর বুকে শ্রেষ্ঠ তম পুরুষ তুমি বাবা,
বাবা, তুমি নামক ব্যক্তিটি অতীব অসাধারণ
বাবা, তোমার ছায়া তলে শান্তি, আনন্দ বিরাজমান।
বাবা,তুমি মহান,তুমি অকুতোভয়।
বাবা,তুমি সকলের গর্ব,সকলের অহংকার।
বাবা, ভালোবাসার প্রথম নাম তুমি,
বাবা,কঠিন বিপদ হতে সর্বদা রক্ষা করো তুমি।
বাবা,তুমি শক্তি,তুমি সাহস।
বাবা,তুমি স্রষ্টার অভূতপূর্ব সৃষ্টি।
বাবা তুমি কখনও ক্লান্ত হও না ,
হাজার ক্লান্তির মাঝে ও তুমি সবল।
বাবা সবসময় হাসি মুখে কিভাবে থাকো তুমি ।
বাবা তোমার মনের কষ্ট গুলো কিভাবে লুকাও তুমি।
বাবা, তুমি- তুমি অতীব সাধারণ তবুও তুমি অপূর্ব।
সন্তানের মুখে এক টুকরো হাসিতেই তুমি খুশি।
সন্তানের দুঃখে তুমিও ব্যথিত হও অনায়াসে।
সর্বোপরি ,বলতে পারি বাবা তুমি আমার গর্ব,আমার অহংকার ।
বাবা,তোমায় বড্ড বেশি ভালোবাসি।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন