'একটাবার দিয়ো দেখা'
মোঃমাসুম বিল্লাহ
কতোদিন দেখি না তোমারে,
কোথায় গেলে পাবো তোমারে?
একটাবার বলবা আমারে
তোমারে যে আমি খুঁজি দিনে-রাতে।
সামনে আইসা দেখা না দাও,
অন্তত স্বপ্নে আইসা একটাবার
জড়িয়ে ধরিও আমারে।
তোমার আদুরে স্পর্শে আমি
খুঁইজা নেবো জীবনের মানে!
তোমারে এক পলক দেখার লাইগা
স্থীর দৃষ্টিতে তাকাইয়া আছি,
যেমন কইরা মাছরাঙা পাখি
তাকাইয়া থাকে একটা মাছ
শিকারের লাগি।
কাছে আইসা তুমি একটাবার
দিও মোরে দেখো_
নইলে মোর জীবন হইবো যে বৃথা।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন