দুই নারীতেই পূর্ণ পুরুষ
তাওহীন আল মামুন
দুই নারীতেই পূর্ণ পুরুষ
দেখবে ছোট কাকে?
মা-জননী, অর্ধাঙ্গিনী
হৃদয় জুড়ে থাকে।
এক নারীতে জন্ম দিলেন
অন্য জনে প্রীতি,
মায়ের কোলে শৈশব কাটে
স্ত্রী সুখের স্মৃতি।
মা শেখালেন হাঁটতে পথে
স্ত্রী চলার সাথী,
মাতা হলেন আকাশের চাঁদ
স্ত্রী ঘরের বাতি।
মা-জননী বটবৃক্ষ
স্ত্রী শীতল ছায়া,
দুই নারীর এই বাঁধনেতে
পুরুষ খোঁজে মায়া।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন