ভালোবাসা হচ্ছে হৃদয়ের আলো
নাজমিন জান্নাত মাারজান
ভালোবাসা আছে বলেই
পৃথিবী আজও এত সুন্দর।
ভালোবাসা ছাড়া কোনো কিছুই সুন্দর নয়।
ভালোবাসা আছে বলেই
মানুষ সবার সাথে হাসি–খুশি থাকতে পারে,
হোক না সে হাসি কখনো মিথ্যা—
তবুও তো কেউ না কেউ ভালোবাসে।
ভালোবাসা ছাড়া দুনিয়া এত সুন্দর হতো না।
ভালোবাসার যোগেই মানুষ বেঁচে থাকে।
ভালোবাসতে হলে নিজের ভেতরে
শক্তি আর সাহস রাখতে হয়।
কারণ ভালোবাসাই হলো হৃদয়ের আলো।
ভালোবাসা ছাড়া সবকিছুই অর্থহীন।
তাই বলি—ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে আছি।
ভালোবাসা আছে বলেই
আমরা এই সুন্দর দুনিয়াকে উপভোগ করতে পারি।
সুখ–দুঃখের মাঝেও
হৃদয়ের ভেতরে ভালোবাসাকে জাগিয়ে রাখতে হবে,
তবেই সবকিছু সুন্দর হবে।
আগামী ৩১ জুলাই www.shapno24.com এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।
নিজের নাম দিয়ে আকর্ষণীয় Greeting Card তৈরি করুন।
Greeting Card তৈরি করুন